How to Setup Ziot Controller on ESP

Ziot ওয়েব অ্যাপ অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ মধ্যমে কনট্রোল করার জন্য ESP8266/ESP32 প্রদত্ত কোড আপলোড করতে হবে। কোডিংয়ের জন্য আমরা আরডুইনো সফটওয়্যার (Arduino IDE) ব্যবহার করেছি। কোডটি সঠিকভাবে কাজ করার জন্য কয়েকটি লাইব্রেরী ও টুলস ইন্সটল করা প্রয়োজন। এক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করলে সহজ হবে।

ziot controller ইনস্টল করার নিয়ম

Arduino-র অফিসিয়াল সাইট হতে আপডেট করে নিন। অপারেটিং সিস্টেম অনুযায়ী দেয়া লিঙ্ক হতে Arduino IDE ডউনলোড করে ইনস্টল করে নিন।

ক। Arduino IDE ওপেন করে File > Preference এ ক্লিক করি।

খ। এরপর Aditional Board Manager URL এ নিচের লিঙ্কটি কপি-পেস্ট করে OK করতে হবে। উল্লেখ্য এখানে যদি আগে কোন লিঙ্ক থাকে তাহলে কমা (,) দিয়ে এই লিঙ্ক পেস্ট করুন।

গ। এরপর Tools > Board > Board Manager এ গিয়ে ESP8266 লিখে সার্চ করুন। এখান হতে ESP8266 by ESP8266 Community ইনস্টল করুন।

ঘ। Tools > Board > ESP8266 Boards হতে NodeMCU 1.0 (ESP 12E Module) সেলেক্ট করতে হবে।

ঙ। এরপর Tools > Port হতে Com Port সেলেক্ট করুন। উল্লেখ্য (i) COM1 Port ব্যতিত সেলেক্ট করুন; (ii) কম্পিউটারের সাথে বোর্ড সংযুক্ত না থাকলে অন্য পোর্ট দেখাবে না।

ক। Arduino IDE থেকে Sketch > Include Library > Manage Libraries যেতে হবে।

খ। এখানে ESP8266 Firebase লিখে সার্চ করতে হবে।

গ। সার্চ রেজাল্ট হতে Firebase ESP8266 Client by Mobizt ইনটল করতে হবে। 

আগের কোন অ্যাকাউন্ট না থাকলে ziot Controller এর ওয়েব সাইটে একটি অ্যাকাউন্ট করে নিন। অ্যাকাউন্ট তৈরি ও ইমেইল যাচাই সম্পন্ন হলে নিচের ধাপ অনুসরণ করুন।

ক। আরডুইনোতে একটি নতুন প্রজেক্ট ওপেন করে এডিটরে যা সব ডিলিট করে নিন;

খ। নিচে উল্লেখ্য কোড কপি করুন এবং আরডুইনো এডিটরে পেস্ট করুন;

গ। WIFI_SSID হোচ্ছে ESP8266 যে রাউটারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ পাবে তার নাম, WIFI_PASSWORD রাউটারের পাসওয়ার্ড, USER_EMAIL হচ্ছে যে ইমেইল ব্যবহার করে ziot controller অ্যাপে সাইন ইন করা হয়েছে, USER-PASSWORD হচ্ছে ziot controller অ্যাপে লগ ইন পাসওয়ার্ড।

ঘ। প্রোগ্রাম আপলোড করার আগে উপরে উল্লেখ্য ব্যক্তিগত ও গোপনীয় অংশগুলো সাবধানতার সাথে পূরণ করতে হবে।

ঙ। USB ক্যাবলের সাহায্যে ESP8266 বোর্ড কম্পিটারে সংযোগ করে Tools > Port হতে Com Port সেলেক্ট করুন। উল্লেখ্য COM1 Port ব্যতিত সেলেক্ট করুন।

ঙ। এরপর প্রোগ্রাম কমপাইল ও আপলোড করুন।

No comments:

Post a Comment